রাজশাহী সংবাদ

রাজশাহী বিনা টিকেটে ট্রেন ভ্রমণে ২৮০ যাত্রীর জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী-চিলাহাটি-রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে আকস্মিক অভিযানে ২৮০ যাত্রীকে জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে তাদের কাছ থেকে ভাড়াবাবদ ২৮ হাজার টাকা ও জরিমানাবাবদ ১৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দফতরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

রেলওয়ের পাকশী বিভাগীয় অফিসের উদ্যোগে চালানো অভিযানে নেতৃত্ব দেন পাকশী বিভাগীয় দফতরের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান। এতে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ টিকেট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, গৌড় চন্দ্র সিং প্রমুখ।

রেলওয়ের পাকশী বিভাগীয় দফতরের বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী ৭৩৩ নম্বর (আপ) তিতুমীর এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে ছেড়ে আসা ৭৩৪ নম্বর (ডাউন) তিতুমীর এক্সপ্রেস ট্রেনে আকস্মিকভাবে অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানে বিনা টিকেটের ২৮০ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা বাবদ মোট ৪১ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। বিনা টিকেটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button