রাজশাহী মেট্রোপলিটন কলেজে অনুষ্ঠিত হলো ভূমি মন্ত্রীর মত বিনিময় সভা
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মেট্রোপলিটন কলেজের আয়োজনে রাজশাহী নগর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার মেট্রোপলিটন কলেজে অনুষ্ঠিত হলো মত বিনিময় সভা। অধ্যক্ষ সুকুমার রায়ের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সাবেক সভাপতি ও কলেজটির গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন, উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাইজুল হক ফাহী, শাহ মখদুম থানা বিএনপির আহবায়ক সুমন সরদার, সাবেক ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান বুলেট, শাহ মখদুম থানা বিএনপির সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমান গভর্নিং বডির সভাপতি সাদরুল আমিন। গভর্নিং বডির সভাপতি সাদরুল আলম তার বক্তব্যে বলেন রাজশাহীবাসী গর্বিত একজন দক্ষ ভূমি মন্ত্রী পেয়ে, তিনি কলেজের প্রতিষ্ঠাকালীন লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত নানা দিক তুলে ধরেন। স্থানীয়দের অনুরোধে কলেজ ও আশেপাশের নানা সমস্যা তুলে ধরেন সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বুলেট। এ সময় স্থানীয়রা মিজানুর রহমান বুলেটের বক্তব্যকে স্বাগত জানান। ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মমিন ওহিদ হিরো।
তিনি বলেন কলেজ সংলগ্ন কিছু জমি এক ধরনের পরিত্যক্ত অবস্থায় রয়েছে জমিগুলো বিভিন্ন সময়ে সরকারের গণপূর্ত বিভাগ সহ কিছু ভূমিদস্যু নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন। সেই জমির কিছু অংশ কলেজে বরাদ্দের জন্য ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও গোরস্থান একটি শিক্ষা প্রতিষ্ঠান এমনকি কলেজটি জাতীয়করণের দাবি করেন বিভিন্ন বক্তারা। উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে হাসিমুখে শ্রবণ করেন ভূমি মন্ত্রী মিজানুররহমান মিনু। মত বিনিময় সভার প্রধান অতিথি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু তার বক্তব্যকালে বলেন , আমি রাজশাহীর মানুষ রাজশাহীতে উন্নয়ন করার জন্য আমার সর্বাধিক চেষ্টা রয়েছে। কলেজটির প্রধান উদ্ভাবক সাবেক প্রতিমন্ত্রী কবির হোসেনের প্রচেষ্টার কথাও তিনি তুলে ধরেন। মন্ত্রী বলেন আলোচনা সভায় যে সকল দাবি করা হয়েছে সেগুলো অবশ্যই গুরুত্বসহ দেখা হবে। তিনি সরকারি নিয়ম মেনে ভূমি মন্ত্রণালয়ে লিখিত আবেদন করার পরামর্শ দেন।
ভূমি মন্ত্রী আরো বলেন আমি রাজশাহীর সন্তান তাই আমার নিরাপত্তার প্রয়োজন পড়ে না আমি সাধারণভাবেই চলাচল করি। কারণ রাজশাহীর মানুষ আমাকে নিরাপত্তা দেয়। মন্ত্রীর সাদাসিধে বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই মন্তব্য করেন তিনি সত্যিই রাজশাহীবাসীর জন্য গৌরব।পুরো মত বিনিময় সভাটি পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক সারমিন সরকার। মত বিনিময় সভায় আসা বিএনপির নেতা কর্মীদের নানা ভাবে সহায়তা করেন, ওয়ার্ড ছাত্র দলের নেতা আহাদ আলী, শ্রমিক দলের নেতা,সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন, লালন,বিএনপি’ নেতা বাক্কার,যুবদল নেতা মনিরুল ইসলাম মনা, রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।



