বগুড়াসংবাদ সারাদেশ

বগুড়ায় রথযাত্রায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু

বগুড়ায় রথযাত্রা বের করার সময় বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মৃতদের মধ্যে দুই জন পুরুষ, তিন জন নারী।

আজ রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার সময় ১০০ গজ আসতেই এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আতুশি (৪৫), নরেশ মহন্ত (৫৫), অলক কুমার (৫৫) ও রনজিতা। আরেক জনের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে সেউজগাড়ী ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার সময় ১০০ গজ আসতে ৩৩ হাজার ভল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের সঙ্গে ধাক্কা লাগে। এতে চার জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শহিদ জিয়াউর রহমান মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button