কুমিল্লায় ট্রাক উল্টে নিহত দুই
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার ইলিয়টগঞ্জে গরুবোঝাই ট্রাক উল্টে ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী গরু বোঝাই একটি ট্রাক মহাসড়কের পুটিয়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গরু বোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গরু ব্যবসায়ী রাসেল সহ দুই জন নিহত হন। আহত হন আরো চার জন। আহতদের গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মনজুরুল আলম মোল্লা বলেন, দুর্ঘটনায় নিহতদের এক জনের নাম জানা গেছে। কিন্তু অপর জনের পরিচয় পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় ৫টি গরুর পা ভেঙে গেছে বলেও জানান তিনি।




