আন্তর্জাতিকখেলাধুলা

অটোচালকের ছেলে এখন বিএমডব্লিউ-এর মালিক

সংবাদ চলমান ডেস্কঃ

হায়দরাবাদের এক অটোচালকের ছেলের দু’চোখে ছিল ক্রিকেট খেলার স্বপ্ন। সেই স্বপ্নকে ধাওয়া করেই আজ বিএমডব্লিউ গাড়ির মালিক হয়ে গেলেন মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সিরিজ শেষে দেশে ফিরেছেন দিন দুয়েক হল। এর মধ্যেই নিজেকে দামি গাড়ি উপহার দিলেন সিরাজ। গতকাল শুক্রবার তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তাকে নতুন গাড়িতে চড়তে দেখা গেছে। হায়দরাবাদের রাস্তায় সেই গাড়ি নিয়ে এরই মধ্যে ঘুরেও এসেছেন এই পেসার।

হায়দরাবাদের অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন সিরাজ। বাবা মোহাম্মদ ঘাউস ছিলেন অটোচালক। কিন্তু ছেলের ক্রিকেট খেলার স্বপ্নে কোনোদিন বাধা দেননি। বরং মুখ্য ভূমিকা নিয়েছেন তিনি।

সিরাজও আস্থার দাম রেখে ধীরে ধীরে রাজ্য, আইপিএল এবং জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তবে অস্ট্রেলিয়ায় ছেলের সাফল্য দেখতে পাননি বাবা। নভেম্বরেই তিনি মারা যান। দেশে ফিরেই সর্ব প্রথম বাবার কবরে শ্রদ্ধা জানিয়ে আসেন সিরাজ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button