রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে বিভিন্ন অপরাধে মাদকদ্রব্যসহ ৩৩ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

গত ২৪ ঘন্টায় (১৭ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৩ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ২০ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, পবা থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন ও কাশিয়াডাঙ্গা থানা ৩ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৮ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জন গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২২১.৫ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button