রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

করোনার লক্ষন নিয়ে রাবি শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায়  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

মৃত শিক্ষকের নাম ড. ফকরুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের এমেরিটাস অধ্যাপক ছিলেন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি রাজশাহী নগরের কাজীহাটায় বসবাস করতেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। ভর্তির আধাঘণ্টা পর তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button