নগর উন্নয়ন আর কল্পনা ছাড়া অন্য কিছু মাথায় নিচ্ছেন না রাসিক প্রশাসক – রিটন
বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহী সিটি কর্পোরেশন কে ঢেলে সাজাতে নানা মুখি পদক্ষেপ গ্রহণ করেছেন রাসিকের প্রশাসক মাহফুজর রহমান রিটন। দীর্ঘ ১৬ বছরের বেশী সময় রাসিক কে ঢাল বানিয়ে বিভিন্ন প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান আঙ্গুল ফুলে রাতারাতি কোটিপতি বনে গেলেও আওয়ামী সরকার চলে যাওয়ার সময় আগুনে পুড়ে যাওয়া রাসিকের বিল্ডিং ছাড়া সঠিক কোন হিসেব অথবা উন্নয়নের কোন ভান্ডারের সন্ধান মেলেনি রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাতে।
রাজশাহী নগর বিএনপির একজন প্রবীন নেতা সংবাদ চলমান কে বলেন আমরা কখনো ভাবিনি রাসিকের প্রশাসক হয়ে তরুন প্রজন্মের মাহফুজুর রহমান রিটন রাসিক কে আবারো এভাবে পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে নিবে। তিনি আরো বলেন মাহফুজুর রহমান রিটন নগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পরে যেমন নগর বিএনপি আরো সুসংগঠিত হয়েছে,অন্য দিকে রাসিকের পূর্ণ ইমেজ তিনি ফিরিয়ে আনতে শুরু করেছেন।
রাসিকের একাধিক সুত্র প্রশাসক রিটনের উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে কথা বলেন সংবাদ চলমান এর সাথে, তিনি প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা দিক নির্দেশনা রাসিকের কর্মকর্তা কর্মচারীদের মনে করিয়ে স্পষ্ট জানিয়ে দেন পুর্বে কি করেছেন জানিনা, তবে কোন ভাবে যেন আপনাদের অপকর্ম অনিয়মের ফল বিএনপিকে ভোগ করতে না হয়। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমান হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন প্রশাসক রিটন। নগরীর ওভারব্রীজ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের চলমান কাজের উপর তিনি নিজেই নজরদারি করছেন। প্রশাসকের নির্দেশ নগরীর কোন মানুষ কোন সমস্যা দেখে ফোন করলে সেখানে মহুর্তেই ছুটে যাবে রাসিকের কর্মকর্তা কর্মচারীরা। কোন দুর্ভোগ দুর্দশা , দূষণ নগরী দেখতে নারাজ প্রশাসক রিটন।
রাসিকের সুত্রটি আরো বলেন এবারের ঈদুল আজহাতে যেভাবে ব্লিসিং পাউডার, প্যাকেট নগরবাসীকে দেওয়া হয়েছে। কুরবানীর ময়লা তুলে কয়েক ঘন্টার মধ্যে নগর বাসিকে পরিচ্ছন্ন নগর উপহার দেওয়া হয়েছে সেটি রাসিকের বয়সে পুর্বে কখনো সম্ভব হয়নি। রাসিকের ১২শ এর বেশী দায়িত্বরত কর্মচারীরা নিজেদের ঈদের অনন্দ নগর বাসিকে উপহার দিয়েছেন। রাসিক নিয়ে এমন গভীর ভাবে পুর্বে কেউ ভাবেনি। সম্প্রতি সময়ে রাসিকের উন্নয়নের পরিকল্পনা দেখে একটি মহল রাসিক নিয়ে অতি উৎসাহিত হয়ে প্রতিপক্ষের মত হয়ে মনগড়া লেখালেখির মত কাজে নেমে পড়েছেন। রাজশাহীর একটি পরিচ্ছন্ন সমাজের দাবি উন্নয়ন কখনো পক্ষ নিয়ে দাবিয়ে রাখা যায়না। পুর্বে যারা নগর পিতার আস্থাভাজন হয়ে প্লট বানিজ্য, পুকুর বানিজ্য, ব্যাংক একাউন্ট ভারি করেছেন এদের একটা অংশ রাসিকের দৌড়ে ঢিল ছুড়তে চাইছেন।
অটো চালক হাবিবুর রহমান প্রশ্ন তুলে বলেন যাদের চোখে এখনো মাহফুজুর রহমান রিটনের উন্নয়ন আর মেধার ঝিলিক চোখে পড়েনি তারা কি রাজশাহী নগরে বাসকরেন? যিনি নগর উন্নয়ন আর বিএনপির ইমেজ বাড়াতে দুপুরের খাবার রাসিকেই বসে খান। ইচ্ছে আর বিলাসিতাকে কখনো কাজের মধ্যে স্থান দেননা। রাসিকের একজন কৌশলী জানান স্যারের দেখে আমরাও শিক্ষা নিচ্ছি আর বাসায় যাইনা আমরাও দুপুরের খাবার এখন অফিসে বসেই খাই।
বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য মুঠোফোনে বলেন আমরা যেমন ভেবেছি তার চেয়েও ভালো কিছু উপহার দিচ্ছেন রাসিকের প্রশাসক রিটন। আমরা গত সপ্তাহে মিটিং করেছি যাদের প্রশাসকের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তাদের বাছাইকরা ইমেজধারীর দুই জনের মধ্যে একজন মাহফুজুর রহমান রিটন। তার সকল কর্মকান্ড অবশ্যই দলের জন্য ইতিবাচক।



