কুমিল্লাসংবাদ সারাদেশসারাদেশ

বুড়িচংয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ জন আরোহী নিহত হয়েছেন। আজ ৪ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোঃ মোরশেদ (২২) ও আনন্দ (১৮)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোটরসাইকেল ও গাড়িটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দ্রুতগতির মোটরসাইকেলটি পাশ কেটে যাওয়ার সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মরদেহ গুলো থানায় নিয়ে আসা হয়েছে। আইননানুগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button