সংবাদ সারাদেশসারাদেশ

নোয়াখালীতে শালিকাকে ধর্ষণ দুলাভাই আটক

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে ঘরে একা পেয়ে কিশোরী শালিকাকে ধর্ষণের অভিযোগে দূর সম্পর্কের দুলাভাইকে আটক করেছে পুলিশ। আজ (৪ জুন) শুক্রবার দুপুরে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে ।

আটককৃত মো. রুবেল হোসেন একই উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ওই কিশোরীর দূর সম্পর্কের দুলাভাই হয়। সে তিন বছর ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছে । দুপুরে ঘরে একা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। ওই সময় ভুক্তভোগী চিৎকার করলে ধর্ষক পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা ঘটনাটি খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button