সংবাদ সারাদেশ

বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল আশরাফের

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের আনোয়ারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে আশরাফ উদ্দীন নামে এক তরুণকে ছুরিকাঘাতে খুন করেছেন তারই বন্ধু। শুক্রবার রাতে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ নোয়াখালীর মাইজদী এলাকার মো. আব্দুল্লাহর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে আনোয়ারায় বসবাস করে আসছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে আশরাফকে ছুরিকাঘাত করেন তারই বন্ধু নয়ন সরকার। পরে আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, ছুরিকাঘাতে আহত আশরাফকে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ওসি দিদারুল ইসলাম সিকদার বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button