সংবাদ সারাদেশসারাদেশ

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আরো ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।  

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃষ্ণপুরা এলাকার ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১৮ সালের ২ মার্চ গৃহপরিচারিকার কাজের জন্য বাসা থেকে বের হয়ে যায় কিশোরীর মা। বাসায় কেউ না থাকার সুযোগে তার ১৫ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ করে মেয়ের বাবা। প্রতিবেশীরা দরজার ফাঁক দিয়ে এ ঘটনা দেখে ও ভুক্তভোগী কিশোরী ঘটনার কথা জানায়। সেই সঙ্গে পরবর্তীতে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেন বাবা। পরে এই ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। সেই সঙ্গে আদালত এই ঘটনার বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করছেন।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button