সংবাদ সারাদেশ

মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিল অষ্টম শ্রেণির ছাত্র

যশোর প্রতিনিধিঃ

মায়ের ওপর অভিমান করে পরশ হোসেন নামে এক স্কুল পড়ুয়া ছেলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যারাতে যশোরের মণিরামপুর উপজেলার সরসকাঠি গ্রামে এই ঘটনা ঘটে।

পরশ ঝিকরগাছা বিএম হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। সে ওই উপজেলার পানিসারা গ্রামের ট্রাকচালক লিটন হোসেনের ছেলে। বাবা-মায়ের সঙ্গে সে মণিরামপুরের সরসকাঠি গ্রামে নানা হায়দার আলীর বাড়িতে থাকত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুলের নির্ধারিত অ্যাসাইনমেন্ট না লেখায় শুক্রবার সকালে মা পাপিয়া খাতুন পরশকে বকাঝকা করেন। এরপর দুপুরের খাবার সেরে নিজঘরে সে ঘুমাতে যায়। সন্ধ্যা হলেও বাইরে না বের হওয়ায় বাড়ির লোকজন দরজা খোলেন। পরে তারা দেখেন নানির শাড়ি সিলিং ফ্যানে পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button