রাজশাহীতে বৃষ্টির আশায় সালাত আদায়
নিজস্ব প্রতিবেদকঃ
গরম থেকে পরিত্রাণ পাওয়ার আশায় রাজশাহীতে বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে ৯টায় রাজশাহী তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে ইস্তিসকার সালাতের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই ইস্তিসকার সালাতের আয়োজন করা হয়েছে , এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারাণ সম্পাদক আফজাল হোসেন হামিদী এতে ইমামতি করেন।
নামাজ শেষে তিনি জানায়, আমাদের কোন ব্যাক্তিগত কারণ নেই, এখানে বৃষ্টির জন্যই নামজ পড়া হয়েছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে এই নামাজ পড়েছি। পাশাপাশি নামাজ শেষে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি। ইমাম বলেন, নামাজ শেষে পুরো দেশ বিশেষ করে রাজশাহী জেলাতে বৃষ্টির জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়েছে। এর আগে দুই রাকাত নামাজ আদায় করা হয়েছে। আগামীকাল আবারো এই নামাজ আদায় করা হবে বলেও জানান তিনি।





