তানোররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

তানোরে পরিচ্ছন্ন সাংবাদিক নিয়ে গঠিত হলো মডেল প্রেসক্লাব

মো রাজু আহমেদ তানোরঃ

তানোর মডেল প্রেসক্লাবের কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ায় পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন সাংবাদিকরা। নবগঠিত কমিটিতে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার তানোর প্রতিনিধি আব্দুস সবুরকে সভাপতি ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার তানোর প্রতিনিধি সারোয়ার হোসেন কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৮সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, তানোর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন,(দৈনিক জবাবদিহি) সহসভাপতি মনিরুজ্জামান মনি(দৈনিক উপচার), যুগ্ম সম্পাদক আবুল কাসেম বাবু( দৈনিক সূর্যের আলো), সাংগঠনিক সম্পাদক মো রাজু আহমেদ সংবাদ চলমান ও দৈনিক আওয়ার বাংলাদেশ।

এছাড়া ও অনান্যরা হলেন নির্বাহী সদস্য জুয়েল রানা(সুন্নী সমাচার),জুনাইদ আহমেদ(বাংলা মাটির নিউজ)। এসময় প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পেশাদার সাংবাদিকদের এই পূর্ণাঙ্গ কমিটি তানোর মডেল প্রেসক্লাব কে আরো গতিশীল করবে এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট মহল। তানোর মডেল প্রেসক্লাবের নব কমিটিকে স্বাগত জানিয়েছে রাজশাহী মডেল প্রেসক্লাব। বুধবার সন্ধ্যায় রাজশাহী মডেল প্রেসক্লাবের এক বিবৃতিতে তানোর মডেল প্রেসক্লাবকে স্বাগত জানান রাজশাহী মডেল প্রেসক্লাব।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button