চারঘাটরাজশাহীরাজশাহী সংবাদ

চারঘাটে হাসুয়ার কোপে এক কলেজ ছাত্র খুন

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর চারঘাটে পটকা ফোটানোকে কেন্দ্র করে হাসুয়ার কোপে এক কলেজছাত্র খুন হয়েছেন। মঙ্গলবার ২০ জুলাই রাত ১০.৩০ মিনিটে উপজেলার পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই কলেজ ছাত্রের নাম আশিক হোসেন।চারঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান মঙ্গলবার দিবাগত রাতের ওই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ওসি জাহাঙ্গীর আলম আরো বলেন, মঙ্গলবার রাত দশটার দিকে চারঘাটের পিরোজপুর গ্রামে কয়েকজন যুবক ঈদ উপলক্ষে আতশবাজি ফোটাতে শুরু করেন। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়। পরে বুধবার অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button