রাজশাহী সংবাদসারাদেশ
পুলিশের বিশেষ অভিযানে ধরা-৩২
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল সোমবার (৮ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন অপরাধে ৩২ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৫ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-২ জন, শাহমখদুম থানা-৩ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-৪ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১৭ গ্রাম হেরোইন, ২১৫ গ্রাম গাঁজা, ৪ বোতল এ্যলকোহল ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।





