রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকার মোজাম্মেলের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। নিহত ঐ যুবকের নাম মো. ভুট্টু (৩০)। তিনি নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড়ের মন্টুর ছেলে।

রাজশাহী রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান জানান, মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি মোজাম্মেলের মোড়ে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, নিহত ভুট্টু নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ট্রেন আসতে দেখে কোন কিছু বুঝে উঠতে না পেরে তিনি রেললাইনের ওপর শুয়ে পড়ে ছিলেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে তিনি নেশাগ্রস্ত ছিলেন কী-না।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান, এই পুলিশ কর্মকর্তা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button