ঢাকা

সাভারে নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক


মোঃ নাসমি খান,সাভারঃ

সাভারে নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমন আক্তার নামের (২৩) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ভোর রাতে উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ বলছে,গতকাল কাউন্দিয়া এলাকায় ভয় ভীতি ও হত্যার হুমকি দিয়ে নয় বছরের ওই শিশুকে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন ইমন আক্তার নামের ওই বখাটে যুবক। এসময় শিশুটি চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা দ্রত ঘটনাস্থলে আসলে বখাটে যুবক পালিয়ে যায়।

পরে ওই শিশুর পরিবার বখাটে যুবককে প্রধান আসামী করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ভোর রাতে বাগসাত্রা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য সুব্রত দাস।


এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button