নওগাঁমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীতে ভুয়া ডিজিএফ আই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতারণার অভিযোগে রাজশাহী মহানগরীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও প্রভাব বিস্তারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সিটিটিসি ও গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নওগাঁ জেলার মান্দা থানার ভরট্ট শিবনগর গ্রামের মো. মোজ্জামেল হকের ছেলে মো. শাহিনুর ইসলাম।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর সিটিটিসি ও ডিবি পুলিশের একটি যৌথ দল জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার বক্ষব্যাধি (আইডি) হাসপাতালের সামনে পুকুরপাড়ে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (এডি) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ ও প্রভাব বিস্তার করছে।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন। তবে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে মানিব্যাগ থেকে দুইটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। যার একটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডিজিএফআই’ এবং অন্যটিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ডিজিএফআই’ লেখা ছিল। এছাড়াও তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।জিজ্ঞাসাবাদে পুলিশ আরও জানতে পারে, শাহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে গোপনে ভিডিও ধারণ করতেন এবং প্রতারণা করতেন।

তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন নারীর অশালীন ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, বিয়ের প্রলোভন দেখিয়ে এসব ছবি ও ভিডিও ধারণ করে নিজের মোবাইলে সংরক্ষণ করতেন।এ ঘটনায় রাজপাড়া থানায় আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে রাজশাহীর আদালতে সোপর্দ করাহবে বলে সংবাদ চলমান কে নিশ্চিত করেছেন পুলিশের সুত্র।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button