জাতীয়রাজশাহীরাজশাহী সংবাদ

চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

জাতীয় ডেস্কঃ

আজ শনিবার সকালে রংপুরে আরডিআরএস মোড়ে চলন্ত রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হাওয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে হাওয়াা বেগম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মীর হাজীর বাগ (বাসা নং-২২৯) গেন্ডারিয়া, শ্যামপুর এলাকার মনসুর আলী সরকার ও ফিরোজা খাতুনের মেয়ে।

স্থানীয়রা জানায়, হাওয়া বেগম ব্যাটারিচালিত একটি রিকশায় করে আরডিআরএস মোড় হয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়ে। এরপর তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রংপুর কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন বলেন, অসাবধানতাবশত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে ওই নারী সড়কে ছিটকে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

জাতীয় পরিচয়পত্র থেকে নিহতের নাম ঠিকানা পাওয়া গেলেও পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button