গোদাগাড়ীরাজশাহীসংবাদ সারাদেশসারাদেশ

গোদাগাড়ীতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদী থেকে জেলেদের জালে দুরুল হোদা (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উঠে এসেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

এর আগে দুপুরে মাদারপুর এলাকায় নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান দুরুল হোদা। তিনি গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লার আফজাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুরুল হোদা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃগী রোগেও ভুগছিলেন তিনি। পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়েছিলেন।

গতকাল রাতে জেলে শফিকুল ইসলাম শফি কয়েক জনকে নিয়ে মাদারপুর থেকে কিছুটা উজানে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। তখন দুরুলের মরদেহটি তাঁদের জালে উঠে আসে। পরে স্বজনেরা মরদেহ বাড়ি নিয়ে যায়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মৃগী রোগীরা পানিতে নামলে সমস্যা হয়। এ কারণেই দুরুল ডুবে গিয়েছিল। আজ সোমবার সকালে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button