রাজশাহীরাজশাহী সংবাদ

আর এম পি এর অভিযানে ৩১ জন আটক ও মাদকদ্রব্য ‍উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

২ ফ্রেব্রুয়ারি  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৮ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০৫ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে।

যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ মেবাশশর হেসেন লিমন (২২)কে ০৭ গ্রাম হেরোইনসহ আটক করে, (২) মোঃ সোহেল (২৯)কে ০৭ গ্রাম হেরোইনসহ আটক করে, (৩) মোঃ লাবনী (২৫)কে ০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে, (৪) সাগর (২৫)কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ রাজ্জাক (৪২) কে ৫৫ গ্রাম হেরোইনসহ আটক করে, (২) মোঃ শিহাব আলী (৩৯)কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ জয়ফুল ইসলাম সোহেল (২৪)কে ২৫ গ্রাম হেরোইনসহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোসাঃ আফরোজা (৩৭)কে ০৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ আলাল উদ্দিন (৩০)কে ০১ গ্রাম হেরোইনসহ আটক করে।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ জনি (২৫) কে ০৭ লিটার চোলাইমদসহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ মারুফ হাসান সাগর (২২)কে ০৬ গ্রাম হেরাইনসহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ ফাইসাল (২৫)কে ০৭ গ্রাম হেরোইনসহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button