রাজশাহীরাজশাহী সংবাদ

অবশেষে সাংবাদিক মতিউর এর বাড়িতে হামলা কারিরা আটক

নিজস্ব প্রতিবেদকঃ

গত কাল সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশ সাংবাদিক মতিউরের বাড়িতে হামলা কারিদের গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরনে জানা যায় গত ২৭ এপ্রিল চন্দ্রিমা থানার জামালপুর এলাকার অপু ২৪ পিতা রুবেল, সাব্বির ২০ পিতা রবিউল আলম,বিজয় ২২ পিতা আয়নাল, আশিক ২২ পিতা রুবেল, সোহাগ ২৪ পিতা আয়নাল,রাব্বি ২৫ পিতা রবি, বাপ্পি ২২ পিতা আনোয়ার,জুগনি ২৩ পিতা আহম্মদ, সাং জামালপুর। সাংবাদিক মতিউরের বাড়িতে আতঙ্কিত হামলা চালায়।

রাতেই চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির ক্ষতিগ্রস্থ মতিউরের বাড়ি পরিদর্শন করেন। মতিউর পরের দিন থানায় লিখিত অভিযোগ করেন। স্থানিয়রা জানান রেলের জায়গা দখল করে একটি পক্ষ লেনদেন করছিলেন, আর সেই সংবাদ মতিউর প্রকাশ করেন এরই ধারা বাহিকতায় তারা মতিউরের বাড়িতে হামলা করে ভাঙ্গচুর করেন। চন্দ্রিমা থানা পুলিশ জানায় এই বখাটেরা পূর্বে ও মতিউরের উপর হামলার চেষ্টা করেছিল। সংবাদ প্রকাশের জের ধরে যারা হামলা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান সেই পুলিশ কর্মকর্তা ।

সাংবাদিক লাঞ্চিত হয়ার ঘটনায় সেদিন রাতেই এক বিবৃতি ও নিন্দা জানিয়েছিলেন রাজশাহী মডেল প্রেসক্লাব। তবে চন্দ্রিমা থানা পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহন করায় থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সাংবাদিক মহল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button