NEWNewsটপ নিউজমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে রাজশাহীতে মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর যুবলীগ।সোমবার (৭ আগস্ট) সকাল ৭টায় নগরীর ভদ্রা স্মৃতি অম্লান মোড় থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মী সমবেত হন।

​মিছিলজুড়ে নেতাকর্মীদের মুখে ছিল তীব্র প্রতিবাদী স্লোগান। ‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লিটন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মনির ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘রনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-এমন মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

​বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এবং রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনি ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সার্বিক সহযোগিতায় এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।মিছিল পরবর্তী পথসভায় নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজপথে থেকেই প্রতিহত করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে যুবলীগের প্রতিটি কর্মী যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

​কর্মসূচিতে মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button