সংবাদ সারাদেশসারাদেশ

নারায়ণগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় জ্বলন্ত গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ আফরোজা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দগ্ধ অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন তার স্বামী ও মেয়ে।

মৃত আফরোজার ভাই শাহীন প্রধান বলেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল উত্তরপাড়ার একটি বাড়িতে জসীম উদ্দীন তার স্ত্রী আফরোজা এবং মেয়ে জয়া ও ছেলে জুনায়েদকে নিয়ে থাকেন। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে আফরোজা দিয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়।

এতে আফরোজার শরীর এবং ঘুমিয়ে থাকা ২ সন্তান ও স্বামীর শরীরে আগুন ধরে যায়। চিৎকারে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, রান্নাঘরে পাইপ লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় আফরোজার স্বামী জসীম উদ্দিনের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

জয়ার শরীরের ২৫ শতাংশ দগ্ধ। বাবা মেয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। ৭ শতাংশ পুড়ে যাওয়া জুনায়েদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো বাচ্চু মিয়া।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button