উপ পুলিশ কমিশনার ট্রাফিকের কারনে আর এম পি ট্রাফিক প্রশংসার ভাষছে
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কাগজপত্রবিহীন গাড়ির বিরুদ্ধে চেকপোস্ট পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশের ট্রাফিক বিভাগ।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এ অভিযান পরিচালনা হয়।এ সময় রাজশাহী মহানগরীর সাহেববাজার, বড়কুঠি, লক্ষ্মীপুর, ভদ্রা, শালবাগান সহ বিভিন্ন এলাকায় গাড়ির বৈধ কাগজপত্র যাচাই করা হয়। অভিযানে গাড়ির ফিটনেস সনদ, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ইন্সুরেন্স না থাকা একাধিক গাড়ি আটক সহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরএমপি ট্রাফিক বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অবৈধ যানবাহন ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
চেকপোস্ট পরিচালনার কারণে যানবাহন চলাচলে সাময়িক ভোগান্তি হলেও সাধারণ নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা কমবে এবং নিরাপদ সড়ক নিশ্চিত হবে সেই সাথে নিরাপদে বাড়ি ফিরবেন।
আরএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং নিয়মিত মনিটরিং করা হবে। তবে ট্রাফিকের নানা নিরাপত্তা মুলক কর্মকান্ডের ব্জন্য আর এম পির ট্রাফিকের উপ পুলিশ কমিশনারের প্রচেষ্টার প্রশংসা করছেন অনেকেই।ট্রাফিকের আরো একটি সুত্র সংবাদ চলমানকে জানান তিনি নগর ট্রাফিকের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই নগর ট্রাফিক ভিন্ন রুপে ফিরে পেয়েছেন উন্নয়নশীল দিক নির্দেশনা।



