গোদাগাড়ীতানোররাজশাহী সংবাদ

রাজশাহীর দুই উপজেলায় চলছে ভোট গ্রহণ

রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় প্রথম ধাপে ভোট গ্রহণ চলছে। ব্যালট পেপার মাধ্যমে আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগেই ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনি সরঞ্জাম তানোর ও গোদাগাড়ী দুই উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে। বুধবার সকালে ব্যালট পেপার পৌঁছেছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

তিনি আরো বলেন, প্রথম ধাপের নির্বাচনে গোদাগাড়ী ও তানোর দুই উপজেলার মোট ১৬৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এরমধ্যে ১৫৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১৬ জন আনসার সদস্য আছেন। নির্বাচনে গোদাগাড়ীতে ৫ প্লাটুন ও তানোরে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন আছে। এছাড়াও দুই উপজেলায় ১৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। পাশাপাশি র‍্যাব ও পুলিশের টহল টিমও সার্বক্ষণিক নজরদারি রাখছেন।

নির্বাচন অফিসের তথ্যমতে, প্রথম ধাপে গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৭টি, ভোট কক্ষ ৭১৫টি এবং মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ১৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৮৭০ জন ও নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ২৮৯ জন এবং হিজড়া ভোটার ১ জন।

অন্যদিকে তানোর উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১টি, ভোট কক্ষ ৪২৫টি এবং মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ১৭৩ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৮৪ হাজার ২৬৬ জন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button