তানোররাজশাহী সংবাদ
তানোরে জাম গাছ থেকে পড়ে প্রাণ গেল এক শিশুর
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী তানোর উপজেলায় জাম গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম জয়নাল (১২)। সে পৌর শিতলী এলাকার আব্দুল করিমের ছেলে।
তানোর থানার ওসি আবদুর রহিম বলেন, উপজেলা পরিষদের জাম গাছ থেকে পড়ে এক শিশু মারা গেছে। সেখানে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।





