তাসফিয়া সমাজ কল্যান সংস্থার দোয়া ও ইফতার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
তাছফিয়া সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি শনিবার
এক দোয়া আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।রাজশাহী মহানগরীর উপকেন্দ্র ভদ্রা দারুচিনি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে তাসফিয়া সমাজ কল্যান সংস্থার সদস্য ছাড়াও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মিলাদ সম্পূর্ণ হয়।
দোয়া মাহফিলের আয়োজনের সাথে ছিলেন রি-লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক, গ্রেটার লক্ষ্মীপুর রাজশাহী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহীর বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক বান্ধব সালাউদ্দীন মিন্টু,রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরো,মমিন ওয়াহেদ হিরো,জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন,রাজশাহী মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক,ফায়সাল আহম্মেদ রাতুল,পোস্ট অফিসের পরিদর্শক শাহিন সহ অনান্য সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলের মতবিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান কালে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান। তাসফিয়া সমাজ কল্যান সংস্থার সদস্য সচিব নুর মোহাম্মদ সাদের প্রচেষ্টা ও দক্ষতার প্রসংশার নানা দিক তুলে আলোচনা করেন বক্তারা। ইফতার শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন তাসফিয়া সমাজ কল্যান সংস্থার সদস্য সচিব,ও আহব্বায়ক।





