গোদাগাড়ীটপ নিউজতানোরমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীর সেই এ এস পি দুদকের মামলায় ফেঁসে যাচ্ছেন

স্টাফ রিপোর্টারঃ এবার রাজশাহীতে কর্মরত এ এস পি ফেঁসে যেতে বসেছেন সম্পদ গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোদাগাড়ী সার্কেলের এএসপি মীর্জা মো. আব্দুস ছালাম ও তার স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার ১৬ ফেব্রুয়ারি সকালে দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদি হয়ে আদালতে এই মামলা করেন বলে জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এএসপি মীর্জা মো. আব্দুস ছালামের স্ত্রী শাহানা পারভীন ২০২৪ সালের আগস্ট মাসে দাখিল করা সম্পদ বিবরণীতে মাত্র ২১ লাখ ৭৪ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছিলেন। তবে দুদকের দীর্ঘ অনুসন্ধানে তার নামে ৯৫ লাখ ১৬ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হদিস পাওয়া গেছে। অর্থাৎ, তিনি অন্তত ৭৩ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন।

দুদকের তদন্তে দেখা গেছে, শাহানা পারভীনের বৈধ আয়ের পরিমাণ মাত্র ৭ লাখ ১৪ হাজার টাকা। অথচ তার পারিবারিক ব্যয়সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা। ফলে তাঁর প্রায় ৯৫ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে।

এএসপি মীর্জা মো. আব্দুস ছালামের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি পদের অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে স্ত্রীর নামে অবৈধ সম্পদ গড়ে তুলতে সরাসরি সহায়তা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী সার্কেলে সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম বলেন, মামলাটি ঠিক নেই। আমাদের বৈধ ট্যাক্স দেওয়ার আছে। এগুলো আমার স্ত্রীর পারিবারিক সম্পত্তি বলে দাবি করেন তিনি। উল্লেখ্য যে আব্দুস সালাম রাজশাহীর পুঠিয়া সহ একাধিক থানায় ওসির দায়িত্ব পালন করা অবস্থায় তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button