যশোরসংবাদ সারাদেশ

যশোরে কুপিয়ে হত্যা যুবলীগ নেতাকে

যশোরের অভয়নগর উপজেলায় মুরাদ হোসেন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল রোববার রাত ১০টার দিকে নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনা মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত মুরাদ হোসেন নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক।

আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম।

পুলিশ জানায়, রোববার রাতে নওয়াপাড়া বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে পৌঁছালে তার ওপর হামলা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ব্যাপারে ওসি আকিকুল ইসলাম বলেন, মুরাদের মৃত্যুর খবর তার স্বজনদের জানানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button