রাজশাহী সংবাদ

রাজশাহীতে সম্মেলন শেষ: কে হবেন সভাপতি সাধারন সম্পাদক ঘোষনার অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠাণ্ডু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।
সম্মেলন শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে ফলাফল প্রত্যাশী নেতাকর্মীরা অধির অপেক্ষায় অাছেন কে হবেন রাজশাহী জেলা অাওমালীগের সভাপতি সাধারন সম্পাদক।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button