রাজশাহীতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।বিভিন্ন ইলেকট্রনিক্স ও জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়ায় কর্মরতদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার রক্ষার লক্ষ্যে সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে।
২৫ অক্টোবর রাতে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় অর্ধশত সাংবাদিকদের সমন্বয়ে কুড়ি জন সদস্যের উপস্থিতিতে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। নবগঠিত সংগঠনে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল একঝাঁক দক্ষ পেশাদার সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নব গঠিত সাংবাদিক সংস্থায় সভাপতিত্ব করেন আনন্দ টিভির প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো।
এ সময় সকলের সম্মতিক্রমে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন আরটিভির প্রতিনিধি মুস্তাফিজ রকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি বারিউল আলম শান্ত। সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা নিউজের প্রতিবেদক তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএনের রায়হান ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলোর মাহী ইলাহি, দপ্তর সম্পাদক দৈনিক ইত্তেফাকের তানভীরুল আলম তোহা। এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, দৈনিক কালবেলার মোহাম্মদ শামীম, দৈনিক জনকণ্ঠের মো. আল আমিন ও বাংলাদেশ টাইমসের তুহিন আলী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
কমিটি গঠনের পুর্বের আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রতিবেদকদের কনটেন্ট প্রোডাকশন কাজ করা বাধ্যতামূলক হয়ে গেছে। এই সংগঠনের আত্মপ্রকাশ একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। আগামী দিনগুলোতে নিয়মিত সভা, প্রশিক্ষণ কর্মশালা, নেটওয়ার্কিং সেশন এবং সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে বলেও আলোচনা করেন উপস্থিত সাংবাদিকরা। অপরদিকে নবগঠিত সাংবাদিক সংস্থাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহীর মডেল প্রেসক্লাব।রবিবার সন্ধ্যায় রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনী সচিব এক বিজ্ঞপ্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।





