সংবাদ সারাদেশসারাদেশস্লাইডার

ফার্মেসির সামনেই হঠাৎ যুবকের মৃত্যু

সংবাদ চলমান ডেস্কঃ

বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় ওষুধ কিনতে এসে ফার্মেসির সামনেই এক যুবকের মৃত্যু হয়েছে।

১৬০ ফিট রাস্তার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি বলে জানা গেছে।

ভাটারা থানার ডিউটি অফিসার এসআই আকলিমা বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, একটি ফার্মেসির মধ্যে একজন লোক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এরপর আমাদের থানা পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, দুপুরের দিকে ওই ফার্মেসিতে ওষুধ কিনতে আসেন এক যুবক। এ সময় অসুস্থ হয়ে ছটফট করতে থাকেন তিনি। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে সেখানেই মারা যান বলে জানা যায় ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button