সংবাদ সারাদেশসারাদেশ

পোশাক শ্রমিক তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সংবাদ চলমান ডেস্ক: আশুলিয়ার গাজিরচটে পোষাক শ্রমিক তরুণীকে গণধর্ষণের অভিযোগে আসাদুল শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আটক আসাদুল শেখের বিরুদ্ধে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে পুলিশ।

আসাদুল শেখ নাটোর জেলার তেবাড়িয়া থানার সাদেক আলী শেখের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরাটেক এলাকায় ভাড়া বাসায় থাকতো।

অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী ২৬ জানুয়ারি বিকেলে তার পাওনা টাকা আদায়ের জন্য বাইপাইল এলাকার বসুন্ধরাটেকের বাবর আলীর বাড়ির ম্যানেজার মুসলিম উদ্দীনের বাসায় যায়। এ সময় আসাদুল তার কয়েকজন সহযোগীসহ ভুক্তভোগীকে মিথ্যা অপবাদ দিয়ে ভয় দেখিয়ে একটি কক্ষে নিয়ে রাত পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তার সঙ্গে থাকা ২৫ হাজার টাকার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আশুলিয়ার ওসি (অপারেশন) জিয়াউল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আসাদুল শেখকে আটক করা হয়েছে। তাকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button