সংবাদ সারাদেশসারাদেশ

পুর্ব রেলের ক্ষমতাধর ব্যক্তিকে চমক দেখালেন ডিজি

নিজস্ব প্রতিবেদক্কঃ
শুধু ব্যাক্তি আক্রোশে ক্ষমতার অপব্যবহার করে
কয়েকজন স্টেশন মাস্টারকে বদলির করার অভিযোগ উঠেছে রেলওয়ে পূর্বাঞ্চলের চীপ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (সিওপিএস) শহিদুল ইসলামের বিরুদ্ধে।

২৭ মার্চ বৃহশ্পতিবার বিকালে হাতে লেখা এক অফিস আদেশের মাধ্যমে এই বদলির চেষ্টা করেন তিনি।
তবে বিষয়টি রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন অবগত হবার পর তাৎক্ষনিক এর কারন জানতে চাইলে, উপায়ন্তর না পেয়ে ২০ মিনিট পরেই সেই বদলি অফিস আদেশ প্রত্যাহার করেন সিওপিএস শহিদুল ইসলাম।

এই বদলির ঘটনাকে কেন্দ্র করে পূর্বাঞ্চল রেল অঙ্গনে তৈরি হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। তবে বদলির কারণ সম্পর্কে জানতে একাধিক বার সিওপিএস শহিদুল ইসলামের মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।

এই ঘটনা নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সংবাদ চলমান কে জানান, স্টেশন মাস্টার শফিকুল ইসলামকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বদলির আদেশ জারি হয়েছিল। তবে বিষয়টি নজরে আসতেই এই বদলি তাকে দিয়েই বাতিল করা হয়েছে।
সিওপিস কেন স্টেশন মাস্টারদের বদিলি করার অপপ্রায়াস করলো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button