সংবাদ সারাদেশ

পাবনায় ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা সংবাদদাতা: পাবনায় ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, পাবনা জেলার চাটমোহর থানার সাইপাই গ্রামের সাদেক প্রামাণিকে ছেলে আসাদুল প্রামাণিক (৩২), একই এলাকার মৃত নদু মোল্লার ছেলে মোঃ আসাই মোল্লা(৩৫) ও পাবনার আতাইকুলা থানার ফলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ আতাউর রহমান(২৮)।

র‌্যাব-১২‘র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার জানান, রোববার (১৬ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে পাবনা জেলার সদর থানাধীন গয়েশপুর বাজারে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিদের বিরুদ্ধে অঅনা অভিযোগ স্বীকার করেছে। ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন আমিনুল কবীর তরফদার ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button