রাজশাহীরাজশাহী সংবাদ

প্রচন্ড শীতে কাঁপছে রাজশাহী

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে হঠাৎ করেই তাপমাত্রা নিচে নেমে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস।

গত সোমবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর এটি রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

রাজশাহীর ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ অবস্থায় দিনের তাপমাত্রা আরো কমতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হঠাৎ করে শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে রাজশাহীতে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ সেলসিয়াস। গত সোমবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিন থেকেই তাপমাত্রা হ্রাস পেয়েছে। তবে সোমবারই প্রথম তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। বর্তমানে রাজশাহীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button