রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েই এক লক্ষ টাকার টিকিট বিক্রি
আবুল কালাম আজাদঃ
মাত্র তিন ঘণ্টার অভিযানে রেলওয়ে রাজস্ব ১ লক্ষ টাকা আদায় করা হয়েছে।
নতুন বছরেরে প্রথম দিন( ১ লা জানুয়ারী) রাজশাহী রেল স্টেশনে টিকিট চেকিং অভিযান পরিচালনার সময় সরকারের এই রাজস্ব আদায় করেন রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে পশ্চিমাঞ্চল হিসাব শাখার একদল চৌকস টিটি ই,টিসি এবং টিটি দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালান। এ সময় শুধুমাত্র প্লাটফরমের প্রবেশ গেটে টিকিট বিহিন যাত্রীদের আটকিয়ে বিভিন্ন গন্তব্যের এক লক্ষ টাকার টিকিট করে দেন তারা।
হিসাব শাখার টিআই আসাদ সংবাদ চলমান কে জানান, যে সকল যাত্রী কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেননি অথবা বিনা টিকিটে ভ্রমণ করতে চাইছিলেন, তাঁদের প্লাটফরম প্রবেশ গেটে আটকিয়ে দ্রুততার সাথে টিকিট প্রদান করে, ট্রেন ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়।
এই জনবান্ধব ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে মাত্র তিন ঘণ্টার অভিযানে রেলওয়ের রাজস্ব আয় হয়েছে ১ লক্ষ টাকা যা রেল পশ্চিমের সুনাম বয়ে আনবে বলেও মনে করেন তিনি।অপর দিকে রেলের এমন নজরদারি ও তল্লাসির জন্য রেল কর্তৃপক্ষ কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অনেকেই।





