মুহুর্তের খবররাজনীতিসংবাদ সারাদেশসারাদেশ

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিএনপির নেতা কর্মীদের মাঝে গভীর শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের প্রথম নারী হিসেবে জয়ী হয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের বিএনপি’র নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।অন্যান্য দলের নেতাকর্মীরাও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন। অপরদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস সরকারি শোক জানিয়ে তিন দিনের জন্য সরকারি ছুটি ঘোষণা করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটতে রাজধানীর পথে। তাদের ইচ্ছে প্রিয় নেত্রীকে একবার দেখার। মঙ্গলবার ভোর থেকে বিএনপি নেতাকর্মীরা খবর শোনা মাত্র রাজধানীর দিকে রওনা হয়েছেন। নির্বাচনের পুর্ব মুহূর্তে এমন বেদনার খবর বিএনপির নেতা কর্মীদের গভীরভাবে বেদনা সৃষ্টি করেছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে সরকারি বেসরকারি সকল অফিস আদালত জুড়ে চলছে শোকের বার্তা।অনেকেই প্রিয় নেত্রীকে হারিয়ে অশ্রুতে চোখ ভাসিয়ে ফেলছেন। অনেকেই রাজধানীতে যেতে না পেরেও নিজ কর্মস্থল থেকেই নেত্রীর জন্য দোয়া করছেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি কতটা জনপ্রিয় ছিলেন তার মৃত্যু প্রমাণ করে দিলেন তিনি সত্যি কারের দেশপ্রেমী নেত্রী ছিলেন।

অপরদিকে বিএনপি’র একটি সূত্র জানিয়েছে আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সাহিত্য করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button