রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সাংবাদিকদের উল্লাস
নুর জামাল ইসলামঃ
রাজশাহীর পেশাদার সাংবাদিকদের প্রাণের সংগঠন রাজশাহী মডেল প্রেসক্লাবে দ্বিতীয় বারের মত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এরই মাঝে সকল নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ করেছেন মডেল প্রেসক্লাবের নির্বাচন কমিশন।
২২ অক্টোবর প্রেসক্লাবের সহ-সভাপতি পদপ্রার্থী দৈনিক বারবেলা পত্রিকার রাজশাহী প্রতিনিধি বাবর মোল্লা সংবাদ চলমান কে জানান ২০১৯ সালে প্রতিষ্ঠিত রাজশাহী মডেল প্রেসক্লাব দীর্ঘ সময় সাংবাদিকদের পাশে থেকে প্রমাণ করেছেন সাংগঠনিকভাবে রাজশাহী মডেল প্রেসক্লাব সাংবাদিকদের প্রাণের সংগঠন। তিনি আরো বলেন এরই ধারাবাহিকতায় পেশাদার সাংবাদিকরা মডেল প্রেসক্লাব এর উপর শতভাগ আস্থা নিয়ে এসেছে তাই এবছর রাজশাহীর বৃহত্তর সাংবাদিক সংগঠন হিসেবে রাজশাহী মডেল প্রেস ক্লাব নির্বাচন করছে। এই সংগঠনের পহেলা নভেম্বর নির্বাচন ঘিরে আমি একজন প্রার্থী। তিনি আশাবাদী বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন।
সাধারণ সম্পাদক প্রার্থী আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মমিন ওয়াহিদ হিরো বলেন রাজশাহীর একটি বৃহত্তর সাংবাদিক সংগঠনে আমি সাধারণ সম্পাদকের প্রার্থীতা করছি আমি মনে করি সাংবাদিকদের ভালোবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হব। আমার প্রতিপক্ষ যদি বিজয়ী হোন তাকেও আমি সদরে গ্রহণ করব।আসলে সংগঠন একটি বাড়ির মত শুধু গার্জিয়ান বদল হয় এর বেশি কিছুই নয়। সব মিলিয়ে আমরা একই পরিবার। সকল সদস্যদের জন্য তিনি শুভ কামনা করেন।
দপ্তর সম্পাদক প্রার্থী আরিফ মাতাব্বর বলেন পদবী যার যার, সংগঠন সবার। এই বিষয় মাথায় রেখে আমি নির্বাচন করছি। ভবিষ্যতে এটাই আমার কথা। নির্বাহী সদস্য পদপ্রার্থী নুরজামাল ইসলাম বলেন মডেল প্রেসক্লাবের সৃষ্টি লগ্ন থেকে আছি এবং ভবিষ্যতেও থাকবো সাংবাদিকদের সুরক্ষায় কাজ করব। সাংগঠনিক সম্পাদক প্রার্থী এশিয়ান টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান বারিউল আলম শান্ত বলেন মডেল প্রেসক্লাব সকল সময় সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হয়ে সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এইজন্য যে সাংবাদিকদের এমন ক্লান্তি লগ্নে আমরা সকলেই একত্রিত হয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পূর্ণ করার প্রস্তুতি সম্পন্ন করেছি।
জানতে চাইলে মডেল প্রেসক্লাবের নির্বাচন সচিব সিনিয়র সাংবাদিক দৈনিক সবুজ নগরের সম্পাদক রোকনুজ্জামান বলেন, দুই বছর আগেও মডেল প্রেসক্লাবের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। এই বছর এক নভেম্বর ফিরে নির্বাচনে আমি নির্বাচন সচিবের দায়িত্ব পালন করছি। আমি মনে করি স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পহেলা নভেম্বরের নির্বাচন সম্পন্ন হবে। সকলের জন্য শুভ কামনা করেন তিনি।



