আইনজীবী পরিচয়ে রাজশাহী (৫) আসনে সংসদীয় মনোনয়ন তুললেন আওয়ামী দোষর কাউসার
মিনাল বিশ্বাসঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর (৫) আসনে আওয়ামীমনা প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কাউসার নামের আইনজীবীর বিরুদ্ধে আওয়ামী দস্যুতা সহ একাধিক অভিযোগ রয়েছে। অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
স্থানিয়রা জানান রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে আইনজীবী রায়হান কাওসার প্রকাশ্যে আওয়ামী দস্যুতার পাশাপাশি এক ডজনের বেশি বিয়ের পিড়িতে বসেছেন। সেই সকল বিয়ের সকল তথ্য উঠে এসেছে প্রতিবেদকের হাতে। তবে আওয়ামী লীগের অদৃশ্য ক্ষমতা ব্যবহার করে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই তিনি ডজন বিয়ের পিড়িতে বসেছে বলেও অভিযোগ রয়েছে।
জানাগেছে বিতর্কিত রায়হান কাওসারের বাড়ি দুর্গাপুর উপজেলার হরিয়াপাড়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে হাই কোর্টে আইনজীবী হিসেবে কাজ করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং আওয়ামী লীগের হয়ে বেশ কিছু গভীর কর্মকাণ্ডের জন্ম দেন।
এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট আওয়ামী লীগের নেতাদের সঙ্গে রায়হানের ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘একে যেখানেই পাবেন, প্রশাসনের হাতে তুলে দিন। তার পোস্টের জন্য অনেকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
বিতর্কিত কাউসার ঘিরে পুঠিয়া উপজেলা যুবদলের নেতা দেলোয়ার সরকার আল আমীন ফেসবুকে লেখেন, ‘রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের দোসর ও মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট রায়হান কাওসার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছে। ভোট করার সাহস সে কোথা থেকে পেল? একে প্রতিহত করতে হবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
কোন কিছুকে তোয়াক্কা না করে অভিযোগের জবাবে রায়হান কাওসার বলেন, ‘যে কেউ যে কোনো দলের মনোনয়ন চাইতেই পারে। আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম -এটা সত্য। কিন্তু এখন আমি কোনো দলের পরিচয় দিচ্ছি না। তবু আমাকে ট্যাগ করা হচ্ছে। তার কৌশল ধারী উত্তর নিয়ে চলছে আলোচনার ঝড়।
তিনি আরও বলেন,আমি এলাকার মানুষের কাছে পরিচিত। পড়াশোনায় ও পেশাগত জীবনে আমার অবস্থান সবাই জানে। আমি পরিবর্তনের কথা বলছি। জিতব -এমন দাবি করছি না। তবে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ গড়তে মানুষ আমাকে ভোট দেবে বলে আশা করি। রায়হান কাউসারের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে গ্রেপ্তারের দাবি তুলে শীঘ্রই কঠোর আন্দোলন গড়ে তোলা হচ্ছে বলে জানান একজন বিএনপি নেতা।





