জাতীয়

জরিমানা ছাড়াই যানবাহনের কাগজপত্র হালনাগাদের সুযোগ

সংবাদ চলমান ডেস্ক:  জরিমানা ব্যতীত মূল কর বা দফি জমা দিয়ে যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা দেয়ার আগে গাড়ির কাগজপত্র আগামী ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করা যাবে। বিআরটিএ সড়ক পরিবহন মালিকদের উদ্দেশে ব্যাপক প্রচারের মাধ্যমে আগামীতে খেলাপি যানবাহন মালিকদের আর কোনো সুযোগ দেয়া হবে না মর্মে অগ্রিম ঘোষণা প্রচার করবে বলেও আদেশে বলা হয়।

অর্থ বিভাগ গত ৮ জানুয়ারি এতে সম্মতি দিয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button