পাবনায় এটি এন বাংলার মোবারক আটক
এস পারভেজঃ
পাবনায় চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মোবারকেরে গ্রেফতারের খবরে ইফতারের পরে শহরে আনন্দ মিছিল বের করেন সাধারন জনতা। এ সময় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরন করেন স্থানীয়রা।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দান পাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার হন তিনি।
পাবনা পুলিশ জানায়, এক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগেও তার বিরুদ্ধে জাল টাকা তৈরি, ভাড়ার কথা বলে অন্যের প্রেস দখলসহ বিভিন্ন অভিযোগে পাবনা সদর থানায় ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মোবারক বিশ্বাস ময়দান পাড়ার মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২২ ফেব্রæয়ারি পাবনা শহরের গোপালপুর মহল্লার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে তুষার সেনেটারীর মালিক জাবেদ হোসেন তুষার (৪০) ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এই টাকা না দেওয়ায় জোরপুর্বক ২০ হাজার টাকা দোকানের ক্যাশ বাক্স থেকে নিয়ে আসে। এ ছাড়া শহরের কোমরপুরের তামান্না এন্টারপ্রাইজের মালিক তোফাজুল বিশ্বাসকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে বিপুল অংকের টাকা দাবি করেন। দিতে অস্বীকার করলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকিও দেন। সংবাদ চলমান কে বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তার বিরুদ্ধে আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে তার নিজ বাসা থেকে দুপুরে গ্রেফতার করা হয়েছে।
পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরম উশৃঙ্খল ও বিতর্কিত হওয়ায় পাবনার পেশাদার সাংবাদিকদের সঙ্গে তার সম্পর্ক দুরুত্ব ছিল। আপন ভাইকে বাসা থেকে বের করে তার জমি দখল, বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে দখল, মাদক ব্যবসার অভিযোগ রয়েছে তস্র বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগসাজসে এসব অপকর্ম করেছিলেন তিনি। কিন্তু পটপরিবর্তনে বিএনপিপন্থি পরিচয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছিলেন তিনি। যা নিয়ে পাবনার পেশাদার সাংবাদিকরা বিব্রত ছিলেন।
এদিকে মোবারকের গ্রেফতারের খবরে ইফতারের পরে শহরে আনন্দ মিছিল করেছেন অনেকেই।সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরন করেন এক শ্রেনির মানুষ। পাবনার একজন কলামিস্ট জানান একজন সাংবাদিক গ্রেপ্তার হলে সম্মানের উপর আঙ্গুল উঠে। তাই কর্তৃপক্ষের উচিত নিয়োগ প্রদানে বিতর্কিত সাংবাদিকদের বাছাই করে নিয়োগ প্রদান করা। তিনি আরো বলেন আজ যারা নিজেদের মুল ধারা দাবি করছেন তারাও জানেনা মুল ধারা বলে কিছু নেই। শুধু পেশাদার এবং অপেশাদার।



